• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ঢাকাইয়া দেবদাস’ মহরতে বুবলীর শাকিব প্রসঙ্গে কৌশলী উত্তর

বিনোদন ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পি.এম.
শবনম বুবলী-শাকিব খান-ছবি সংগৃহীত

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও জীবনধারার পটভূমিতে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর এক ক্লাবে অনুষ্ঠিত মহরতের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রধান চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী।

পরিচালক জাহিদ হোসেন জানান, ছবিতে উঠে আসবে পুরান ঢাকার জীবনধারা, ভাষা ও সম্পর্কের গল্প। মহরত আয়োজন ছিল বর্ণিল; সেট সাজানো হয় পুরান ঢাকার ঐতিহ্য অনুযায়ী, আর বুবলীর ঘোড়ার গাড়িতে আগমন ছিল প্রধান আকর্ষণ। 

মহরতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বুবলীর কাছে আসেন নানা প্রশ্ন, যার একটি ছিল তার পুরনো মেগাস্টার শাকিব খানকে ঘিরে। প্রশ্নটা এমন ছিল, শাকিব-বুবলী জুটির সময় অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গয়ে শাকিবের বাধার মুখে পড়েছেন কি না কখনো? এ সময় প্রশ্নটি শুনে কৌশলে যথাযথ উত্তরটি এড়িয়ে যান বুবলী।

বুবলী বলেন, ‘আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের, আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি। তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা এজ এ আর্টিস্ট যখন কাজ করি, সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি, সেটাও দর্শকেরা তাদের মতো করেই গ্রহণ করে।’

ছবিতে আদর আজাদ, বুবলী, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে অভিনয় করবেন। প্রযোজনা করেছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’