• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কাশিমপুরে সালমান হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বিনোদন ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পি.এম.
গাজীপুরে মানববন্ধনে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা-ছবি সংগৃহীত

গাজীপুরের শিববাড়ি মোড়ে কাশিমপুর ইউনিয়নের সালমান শাহ ভক্তরা সামিরা হক ও অভিনেতা ডনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন। 

শনিবার (৮ নভেম্বর)  ‘জাস্টিস ফর সালমান শাহ’ শ্লোগান ও রঙিন ব্যানার, প্ল্যাকার্ড এবং ফেস্টুনে সজ্জিত এই মানববন্ধনে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা অংশ নেন। তারা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সব আসামিকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন।

মহানায়ক সালমান শাহ স্টেশন, কাশিমপুর, গাজীপুর মহানগর মানববন্ধনের আয়োজন করেছে। সালমান শাহর সুপরিচিত ভক্ত মাসুদ রানা নকীব জাগো নিউজকে বলেন, ‘আমরা চাই হত্যার ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করা হোক। সব আসামিকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা চাই সালমান শাহর হত্যার ন্যায়বিচার হোক।’

মানববন্ধনে উপস্থিত ভক্তরা বলেন, সালমান শাহ শুধু ঢাকাই সিনেমার একজন সুপারস্টার ছিলেন না, বরং কয়েক প্রজন্মের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ এই হত্যা মামলার সব আসামির শাস্তি দেখতে চায় সারাদেশের মানুষ। কেউ যেন পালাতে না পারে, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।

ভক্তদের দাবি, হত্যার রহস্য উদঘাটন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সারাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে এই আন্দোলন।

মানববন্ধনে বিশেষভাবে উল্লেখ করা হয়, সালমান শাহের মৃত্যুর মামলায় কয়েক বছর ধরে ন্যায়বিচারের অভাব এবং তদন্তে গাফিলতির কারণে ভক্তদের মধ্যে ক্ষোভ জন্মেছে। এই মানববন্ধনের মাধ্যমে তারা দেশের ন্যায়প্রার্থীদের কাছে তাদের দাবির কথা পৌঁছে দিতে চান।

ভক্তদের দাবির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিধ্বনি সৃষ্টি হয়েছে; অনেকেই মানববন্ধনের ছবি ও ভিডিও শেয়ার করে তাদের একাত্মতা প্রকাশ করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’