• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গণভবন এলাকায় জামায়াতের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

গণভবনের আবাসিক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (৮ নভেম্বর) জামায়াতে ইসলামী শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের দলীয় প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, ডেঙ্গুসহ নানা রোগের বিস্তার ঘটছে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান প্রতীকী উদ্যোগ হলেও আমাদের লক্ষ্য হলো এলাকাটিকে একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করা।

তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমীর আবু সাঈদ মণ্ডল। পরিচালনা করেন থানা সেক্রেটারি তারিফুল ইসলাম

আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, মাওলানা রুহুল আমিন, হাসান আল বান্না, আয়াতুল্লাহ আল খোমেনি, হুমায়ুন কবির, মোহাম্মদ আলী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী