• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৮ নভেম্বর ২০২৫, ০৭:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারীরা “ধানের শীষ” প্রতীকের পক্ষে নানা শ্লোগান দিতে থাকেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. হারুন অর রশীদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. কামরুল আলম, যুগ্ম-আহবায়ক মোঃ রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেল এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, শরীফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপন ইসলাম, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শামিমুর রহমান শোভনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার