• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ এ.এম.
পঞ্চগড়ে শীতের হিমেল বাতাস বইতে শুরু করেছে। ছবি: সংগৃহীত

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের পরশ জোরালো হতে শুরু করেছে। হিমালয়–ঘেঁষা এই জনপদে পাহাড়ি হিমেল বাতাসের প্রভাবে দ্রুত কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে পাথর শ্রমিক, দিনমজুর, রিকশাচালকসহ ভোরের দিকে বাইরে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত কিছুদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা ক্রমেই নিম্নমুখী হওয়ায় সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার