• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতার

সাতক্ষীরা প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এ.এম.
প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতার-ছবি সংগৃহীত

সাতক্ষীরা জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা আখতার। শনিবার (৮ নভেম্বর)  জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ ঘোষণা করা হয়। 

আফরোজা আখতার পাবনা ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা ছিলেন এবং তিনি বর্তমান জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের এই রদবদলে সাতক্ষীরাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক গোলাম মো. বাতেনকে বাগেরহাট, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই রদবদলের অংশ হিসেবে সাতক্ষীরাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের মাধ্যমে সাতক্ষীরার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী