• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জাহানারার অভিযোগে গঠিত তদন্ত কমিটিতে রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক    ৯ নভেম্বর ২০২৫, ১১:৫১ এ.এম.
সাবেক অধিনায়ক জাহানারা আলম-বিসিবির পরিচালক রুবাবা দৌলা-ছবি সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি তুলে ধরেন এবং কান্নায় ভেঙে পড়েন।

জাহানারা এর আগে বিসিবিতে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। এই পরিস্থিতিতে বিসিবি ঘটনাটি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

কমিটিতে আছেন:

সভাপতি: বিচারপতি তারিক উল হাকিম, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সদস্য: রুবাবা দৌলা, পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সদস্য: ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সভাপতি, বাংলাদেশ উইমেনস স্পোর্টস অ্যাসোসিয়েশন

বিসিবি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সদস্যকে ঘিরে ওঠা সাম্প্রতিক অসদাচরণের অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার