• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তারেক রহমান:

সরকারের কাজ কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন নয়

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ১১:৫৯ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়।

গতকাল ৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও মঠ-মন্দির পরিচালনা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। (

তারেক রহমান সতর্ক করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে। এ কারণে অন্তর্বর্তী সরকারকে ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদবিরোধীরা প্রয়োজনে ‘গুপ্ত কৌশল’ অবলম্বন করেছিল। এ ধরনের কৌশল বর্তমানেও দেশের গণতন্ত্রে বাধা সৃষ্টি করতে পারে, তাই সজাগ থাকা প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, পতিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তিকে কোনো সুযোগ না দেওয়ার অন্যতম কৌশল হলো ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা। বিএনপি এ জন্য অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোগিতা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে।

তারেক রহমান বলেন, বিএনপি সবসময় ‘শান্তিকামী, সহনশীল, গণমুখী’ রাজনৈতিক দল। ভিন্ন মত ও দলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করাই দলের লক্ষ্য।

তিনি ঘোষণা করেন, নির্বাচনে জয়ী হলে স্বল্প আয়ের মানুষের সহায়তার জন্য ৫০ লাখ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ এবং তরুণদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া, তরুণদের কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসা করে তিনি বলেন, “বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের বন্ধন আমাদের রাষ্ট্র ও সমাজের সৌন্দর্য।” বাংলাদেশি জাতীয়তাবাদ এই বৈচিত্র্যময় সমাজে ঐক্যসূত্র হিসেবে কাজ করে। তিনি নিশ্চিত করেন, দেশের সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।

সম্মেলনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক সোমনাথ সেন সভাপতিত্ব করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের দাবিসমূহ তুলে ধরেন।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ বক্তব্য রাখেন। মতুয়া জোট ও হিন্দু মহাজোটের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের