• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুমারখালীতে ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে উপচে পড়া ভিড়

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। খেলাকে কেন্দ্র করে সকাল থেকে হাজার - হাজার মানুষের সমাগমে মুখর হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলাটি আজো মানুষ মনজুরে রয়েছে বিরাজমান। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে হাডুডু খেলাকে ধরে রাখতে হবে।গ্রামীণ খেলা আমাদের আদি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এসব খেলাধূলা এক সময় আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য বহন করতো।

শনিবার নন্দুলালপুর ইউনিয়নের  চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চড়াইকোল যুবসমাজের আয়োজনে আব্দুল্লাহ্ আল - মামুন স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলার ১৬টি দল অংশ গ্রহণ করে।করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন খেলা দেখতে আসা দর্শকরা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন শিশু-কিশোররা। খেলায় তানিমা জুয়েলার্স একাদশকে পরাজিত করে  কুমারখালীর দূর্গাপুর কাবাডি একাদশ বিজয়ী হয়।

স্থানীয়রা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে এবং  ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে  আয়োজন করা হয় এ খেলা। এ হাডুডু খেলাকে নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো । বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে শত শত নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন।

আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, হারিয়ে যাওয়া খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ টুর্নামেন্টে উপজেলা কৃষকদলের আহবায়ক সাইদুল ইসলামের সভাপতিত্বে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু ও রানার্সআপ দলকে একটি খাসি ছাগল উপহার দেওয়া হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার