• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আইএমএফের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক করেছেন। বৈঠকে অংশগ্রহণ করেন আইএমএফের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ক্রিস পাপাজর্জিউ, অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য।

রোববার (৯ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক করেন।

বিএনপি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, মো. ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র কর্মকর্তা, বিশ্বব্যাংক, এবং শামা ওবায়েদ, বিএনপি’র সংগঠনিক সম্পাদক।

বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল:

মূল্য সংযোজন কর (VAT)-এর হরমোনাইজেশন এবং ছাড় (exception) হ্রাস বা বিলোপের নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (TA);

কর্পোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করা।

ব্যাংকিং খাতের সংস্কার; এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি, যা বিএনপি’র নীতি অগ্রাধিকারের অংশ হিসেবে বৈঠকে বিশেষভাবে উপস্থাপিত হয়।

বিএনপি প্রতিনিধিদল জোর দিয়ে উল্লেখ করে যে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে যে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।

আইএমএফ প্রতিনিধি দল বিএনপি’র প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে।

বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের