• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গণভোট নিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত সংযুক্ত করা যায়; কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সংবিধান মেনে সংবিধানের স্পিরিট অনুযায়ী সরকার গঠন করেছে। বর্তমান সংবিধানে গণভোটের সরাসরি কোনো বিধান নেই। কোন বিষয়ে জনগণের মতামত নিয়ে সংসদে পাস করা হবে, তারপর সেটি গণভোটে নেয়ার সুযোগ থাকবে। সংবিধান মেনে কাজ করতে হবে। নির্বাচনের আগে না নির্বাচনের দিনেও গণভোট করার এই সংবিধানে এলাও করেন। এক্ষেত্রে বিএনপি উদারতার পরিচয় দিয়েছে  নির্বাচনের দিন গণভোটের জন্য রাজি হয়েছে; এটি বিএনপির উদারতা।

রোববার (৯ নভেম্বর) ঢাকা ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন মিলায়তনে এক ' বই প্রকাশ ' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, সক্ষম সংসদ, উন্নত মানের পুলিশ ও পুলিশিং, এবং স্থানীয় সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা গণতন্ত্রের কথা বলি, তখন গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন ও ভোট নয়। গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ ও সরকার; এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে না চলে, তখন গণতন্ত্রও কার্যকর হবে না। গণতন্ত্র কাজ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে — সেগুলো যদি স্বচ্ছতা ও যোগ্যতার সাথে পরিচালিত না হয়, এবং সঠিক লোকজন দ্বারা না পরিচালিত হয়, তাহলে গণতন্ত্র কাজ করে না।

তিনি বলেন, আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন এবং বাংলাদেশের জনগণ যদি সুযোগ দেন, তাহলে আমরা প্রথম দিন থেকেই সিদ্ধান্তগুলো কার্যকর করতে পারব। এখন থেকেই আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি— ইনশাহ্‌আল্লাহ — প্রায় শেষ করেছি, যাতে সরকার গঠনের সুযোগ পেলে আমরা একটার পর একটা সিদ্ধান্ত নিতে শুরু করতে পারি।

আমীর খসরু বলেন, ঐকমত্য কমিশনে আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমত হয়েছে, তার বাইরেও কোনো সুযোগ নেই। কেউ যদি নিজের স্বার্থান্বেষী মত অন্যদের উপর চাপিয়ে দেয়, সেটি ঐক্যমত হতে পারে না। 

তিনি বলেন, কেউ যদি ঢাকা থেকেই সিদ্ধান্ত দিয়ে দেয় , তাহলে নির্বাচনের প্রয়োজন কী এবং সংসদের প্রয়োজন কী? আমরা মনে করি এগুলোর মধ্য দিয়েই গণতন্ত্র বিকশিত হয় না। এখনকার মনোভাব যদি আগের অগণতান্ত্রিক আচরণের প্রতিফলন হয় যেখানে কেউ যা চায় তা জোর করে করিয়ে নেয় তাহলে সেটা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করে। আমাদেরকে গণতন্ত্রের স্পিরিট ধরে রাখতে হবে, জনগণের আস্থা ও সমর্থন নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে।

আমীর খসরু বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত সংযুক্ত করা যায়; কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সংবিধান মেনে সংবিধানের স্পিরিট অনুযায়ী সরকার গঠন করেছে। বর্তমান সংবিধানে গণভোটের সরাসরি কোনো বিধান নেই। কোন বিষয়ে জনগণের মতামত নিয়ে সংসদে পাস করা হবে, তারপর সেটি গণভোটে নেয়ার সুযোগ থাকবে। সংবিধান মেনে কাজ করতে হবে। বিএনপি উদারতার পরিচয় দিয়েছে  নির্বাচনের দিন গণভোটের জন্য রাজি হয়েছে; এটি বিএনপির উদারতা।

আমীর খসরু বলেন, “নোট অফ ডিসেন্ট” যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে  দ্বিমত পোষণ মানে ঐক্যমত হয়নি। যে বিষয়ে ঐক্যমত হয়নি, সেটিও গণভোটে নেওয়া যেতে পারে; তাতেও আমরা রাজি হয়েছি। এটি দেখায় বিএনপি সহনশীল রাজনীতি চাইছে এবং স্থিতিশীলতা বজায় রাখতে চায়। দ্বিমত পোষণ করেও আমরা সম্মান বজায় রাখতে চাই।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের