• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পদ ফিরে পেলেন বিএনপির ৪০ নেতা

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০৮:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার হওয়া ও স্বেচ্ছায় পদত্যাগ করা ৪০ নেতার পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। রোববার (৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাদের বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

পদ ফিরিয়ে পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন-১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু; ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিঠু; ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ; ৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম; ১০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. সাঈদুর রহমান জুবের। ১১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম মতছির; ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম; ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মুজিবুর রহমান; ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী; ২২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বদরুল আজাদ রানা; ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রহমান মামুন; ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন; ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ; ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমদ রনি; ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলী আব্বাস; ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন; ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া।

৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মুকিত; ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ; ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম; ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিলওয়ার হোসেন জয়; ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা উসমান হারুন পনির; ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলতাফ হোসেন সুমন; ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাছিব।

৪২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা সুমন আহমদ সিকদার; ২২, ২৩, ২৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী; ১০, ১১, ১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাডভোকেট জহুরা জেসমিন; ১৬, ১৭, ১৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নিসহ ২ নম্বর ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ। 

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দলে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের