• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০৯:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে দেশের ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। সে লক্ষ্য নিয়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মাঠ গোছানোর কাজ চলছে।’

রোববার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট হাইস্কুল মাঠে গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জনসভায় এসব কথা বলেন নুর।

তিনি বলেন, ২০২৪ সালে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। তাই এদেশে নতুন নেতৃত্বের প্রয়োজন। তবে সব রাজনৈতিক দল মিলে যেহেতু নতুন দেশ গঠিত হয়েছে। তাই দেশ ও জাতীয় স্বার্থে কোনো জোট গঠন করা হবে কিনা তা তফসিল ঘোষণা করলে সিদ্ধান্ত নেয়া হবে। সেই সঙ্গে জুলাই সনদের গণভিত্তি দিতে গণভোটের প্রয়োজন বলেও জানান তিনি।

এ সময় জনসভায় বক্তব্য রাখেন: গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, গাইবান্ধা-০৩ পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সুরুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা সভাপতি এস এম মামুনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের