• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পাংশায় দেড় কেজি গাঁজাসহ দুই নারী আটক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৩:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে পৌর শহরের সরদার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার নওদাপাড়া গ্রামের রতনের স্ত্রী চাঁদেরা বেগম (৪৬), ও একই জেলার মিরপুর থানার চুনিয়াপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের স্ত্রী হালিমা (৪৫)।

জানা যায়, পাংশা মডেল থানার এসআই ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সরদার বাসস্ট্যান্ডে বিসমিল্লাহ হোটেলের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেন। এসময় নারী পুলিশের সহায়তায় তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। জব্দ তালিকা মূলে তা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (এফআইআর নং-৫, জি আর নং-২৫১, তারিখ- ০৯ নভেম্বর ২০২৫) দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার