• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ছয় মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের সব টিকিট

স্পোর্টস ডেস্ক    ১০ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পি.এম.
মাঠে বল দখলের লড়াইয়ে বাংলাদেশ ও ভারত। সংগৃহীত ছবি

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ চরমে। আজ সোমবার দুপুর ২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস গণমাধ্যমকে বলেন,

‘মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বুক হয়ে গেছে। আমরা নিজেরাও অবাক হয়েছি, যদিও এমনটা হওয়ার আশাই করেছিলাম। এখন ক্রেতারা পেমেন্ট করছে, যার অর্ধেকের বেশি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সাধারণ গ্যালারির কোনো টিকিট অবিক্রিত নেই। এখন ক্লাব হাউস, রেড বক্স ও হসপিটালিটি টিকিটগুলো বিক্রিতে রয়েছে।’

সাম্প্রতিক সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। কিন্তু ভারত ম্যাচের উন্মাদনা বিবেচনায় বাফুফে টিকিটের দাম বাড়িয়ে ৫০০ টাকা করেছে।

এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে বাংলাদেশ আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের টিকিটও প্রায় এক সপ্তাহ আগে থেকেই বিক্রি শুরু হয়েছে।

গোলাম গাউস আরও বলেন, ‌‘ভারত ম্যাচের সব টিকিট শেষ। হামজাও আজ আসছে। এখন নিশ্চয়ই দর্শকরা নেপাল ম্যাচের টিকিটও সংগ্রহ করবে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার