• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সাময়িক বরখাস্ত হলেন সেই নাজমুল

নিজস্ব প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পি.এম.
চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন সেই নাজমুল করিম খান। ছবি-সংগৃহীত

সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে দুই মাস আগে প্রত্যাহার করা হয় তাকে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়—গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দফতরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

চলতি বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জিএমপি কমিশনার নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক আদেশে জিএমপি কমিশনার থেকে নাজমুল করিম খানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে আসার নির্দেশ দেয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী