• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জামায়াতকে আবদুস সালাম

‘খালেদা জিয়ার সম্মান রাখুন, প্রার্থী প্রত্যাহার করুন’

ফেনী প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৫:০০ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি-সংগৃহীত

ফেনীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জামায়াতের উচিত খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহার করা।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ফেনীর পরশুরাম পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।

আবদুস সালাম বলেন, ‘খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন, তার আমলে অনেকেই ব্যবসা-বাণিজ্য করে ব্যাংকের মালিক হয়েছেন। এখন সেই নেত্রীর আসনে প্রার্থী দেওয়া লজ্জার বিষয়। খালেদা জিয়ার কাছে গিয়ে ক্ষমা চেয়ে প্রার্থীতা প্রত্যাহার করুন। আমরা নির্বাচনে ভয় পাই না, কারণ আপনাদের জামানত থাকবে না।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দুঃসময়ে সবার পাশে ছিলেন। তার আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে চ্যালেঞ্জ জানানো শোভন নয়। আমি বিশ্বাস করি, জামায়াত আমাদের কথা শুনবে এবং প্রার্থীতা প্রত্যাহার করবে। নির্বাচনের দিন সবাই কর্মী হয়ে কাজ করবেন আমাদের নেত্রী খালেদা জিয়া, নেতা তারেক রহমান।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী–১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ ও সদস্যসচিব মাহবুবুল হক মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়া সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও স্থানীয় নেতারা।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের