• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচন পিছিয়ে গেলে দায় বিএনপি-জামায়াতের- নাসীরুদ্দীন পাটওয়ারী

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পি.এম.
এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি-সংগৃহীত

জুলাই সনদ যদি আইনি রূপ না পায়, নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে বিএনপি-জামায়াত দায়ী বলে মন্তব্য করেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে এনসিপির শ্রমিক শক্তির আলোচনাসভায় তিনি একথা বলেন। 

দুই দলকে আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, যদি ইলেকশন পিছিয়ে যায় তাহলে এই দুই দল এর জন্য দায়ী থাকবে। এই দুই দলকে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারি ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, দুটি দল মাঠের মধ্যে মারামারি, তর্কে লিপ্ত হয়েছে। তাদের মধ্যে ঐক্য নেই, কোনো সমাধান নেই। সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষে যায়, যদি কোনো স্টেটমেন্ট দেয় তাহলে কিন্তু আমরা সবাইকে নিয়ে আবার রাজপথে যাব। দুটি দলকে কিভাবে বাধ্য করতে হয় আমরা জানি।

তিনি আরও বলেন, আমরা পার্লামেন্টে কোনও একক নেতৃত্ব দেখতে চাই না। কারণ, সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে তিনি ভাববেন আমি রাজা হয়ে গেছি। তাহলে একটা ফ্যাসিস্টকে তাড়িয়ে আমরা কেন আবার আরেকটা ফ্যাসিস্টকে নিয়ে আসব? এটা তো কোনও যৌক্তিকতা হতে পারে না। 

পলাতক হাসিনাকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, হাসিনা তো ভারতে পালিয়ে গেছে। কিন্তু তারেক রহমান পালাবেন কই? পালানোর তো কোনও জায়গা নাই। কারণ আওয়ামী লীগের তো বন্ধু আছে, বিএনপির তাদের মতো বন্ধু রাষ্ট্র নাই। এটা আসলেই তো সত্য। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের