• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

‘জিয়ার আদর্শে বিশ্বাসীদের দলে নেবো’ : হাসনাত

চাঁদপুর প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ১০:৩১ পি.এম.
চাঁদপুর জেলা সমন্বয় সভায় হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আমরা তাদের আমাদের দলে নেবো। কারণ বিএনপি এখন জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে। যে মানুষ জিয়ার আদর্শে বিশ্বাস করে, তার হাতে চাঁদা উঠতে পারে না।’

সোমবার (১০ নভেম্বর) চাঁদপুর জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে ‘হাইজ্যাক হওয়া দল’ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হাইব্রিড নেতারা বিএনপিকে দখল করে নিয়েছে। অনেক ত্যাগী নেতাকর্মী আছেন যারা এখনও বিক্রি হয়ে যাননি, চাঁদাবাজিতে জড়িত নন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ইনশাআল্লাহ, আমরা তাদের আমাদের দলে নেবো।’

আগামী নির্বাচনে এনসিপি স্বতন্ত্রভাবে অংশ নেবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা সংস্কারপন্থি, দেশপ্রেমিক ও সন্ত্রাস-চাঁদাবাজবিরোধী মানুষদের সঙ্গে ঐক্য গড়বো। আমরা কোনো গুন্ডাপান্ডা নিয়ে সংসদে যাবো না। এনসিপি সরকার গঠন করবে এবং নাহিদ ইসলামের নেতৃত্বেই সেই সরকার হবে।’

সভায় সভাপতিত্ব করেন এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ মিরাজ মিয়া, যুগ্ম মুখ্য সংগঠক আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মাহবুব আলম ও কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম।

এ সময় কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের এনসিপি নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের