• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগ, নিহত চালক

ময়মনসিংহ প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ১০:০৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে চালক জুলহাস (৪০) নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভালুকজান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি রাতে ভালুকজান এলাকায় পার্কিং করা ছিল। বাসে চালক ছাড়া আরও এক নারী ও তার সন্তান ভোরের অপেক্ষায় অবস্থান করছিলেন।

এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে বাসে থাকা মা–ছেলে জানালা ভেঙে পালিয়ে প্রাণে বাঁচতে সক্ষম হন। তবে চালক জুলহাস দ্রুত বের হতে না পারায় ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী