• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

আজ সিঙ্গেল ডে:

একা থাকার আনন্দ উদযাপনের দিন

ভিওডি বাংলা ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আজ ১১ নভেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘সিঙ্গেল ডে’-একা থাকার আনন্দ ও আত্মপ্রেম উদযাপনের দিন। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়; বরং এটি নিজের স্বাধীনতা, স্বকীয়তা ও ব্যক্তিগত সুখকে উদযাপনের উপলক্ষ।

অনেকের চোখে সিঙ্গেল থাকার মানে ঝামেলাহীন, দায়মুক্ত ও মুক্ত জীবন- যেখানে নেই সম্পর্কের টানাপড়েন, কৈফিয়তের চাপ বা মন খারাপের হিসেব। কেউ প্রেমে ব্যর্থ হয়ে একা থাকার পথ বেছে নেন, কেউ আবার নিজের ইচ্ছায় বেছে নেন স্বাধীন জীবনযাপন। একাকিত্বকে বিষাদ নয়, অনেকেই দেখেন আত্মআবিষ্কারের সুন্দর যাত্রা হিসেবে।

সিঙ্গেল ডে’র যাত্রা শুরু চীনে

১৯৯৩ সালে নানজিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রথম এই দিন উদযাপন করেন। প্রেমে ব্যর্থ হলেও জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ধরে রাখা সেই শিক্ষার্থীরাই ১১-১১ তারিখকে বেছে নেন, কারণ ‘১১-১১’-এর চারটি ‘১’ একক মানুষের প্রতীক— যা একসঙ্গে বহু একার সম্মিলিত আনন্দ তুলে ধরে।

প্রথমদিকে এটি ভালোবাসা দিবসের বিপরীতে ‘সিঙ্গেলদের উৎসব’ হিসেবে জনপ্রিয় হয়, পরে ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

‘ডেজ অব দ্য ইয়ার’–এর তথ্যানুসারে, এই দিবসকে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন টমাস ও রুথ রয়। তাদের উদ্দেশ্য ছিল— সমাজ যেন একা থাকাকে লজ্জা নয়, আত্মমর্যাদা ও গর্বের দৃষ্টিতে দেখে।

তাই আজকের দিনে বার্তা একটাই
একা থাকা মানেই শূন্যতা নয়, বরং নিজেকে ভালোবাসার পূর্ণতা; স্বাধীনতার মিষ্টি ছোঁয়া।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকা আম খেলে শরীর গরম লাগে কেন?
পাকা আম খেলে শরীর গরম লাগে কেন?
খাবারের ভিডিও দেখলেই কমতে পারে ক্ষুধা, বলছে নতুন গবেষণা
খাবারের ভিডিও দেখলেই কমতে পারে ক্ষুধা, বলছে নতুন গবেষণা
সুস্থ জীবনের সহজ ও কার্যকর চাবিকাঠি, পাতাযুক্ত শাকসবজি
সুস্থ জীবনের সহজ ও কার্যকর চাবিকাঠি, পাতাযুক্ত শাকসবজি