• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সংস্কারের পক্ষে ঐক্যের আহ্বান হাসনাতের

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
নারায়ণগঞ্জ শহরে জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কারের পক্ষে যারা ঐক্যবদ্ধ হতে চায়, তাদের সঙ্গে এনসিপি জোট গঠন করতে প্রস্তুত। তবে যারা সংস্কারের বিপক্ষে, জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে— তাদের সঙ্গে কোনো নির্বাচনি জোট বা ঐক্য সম্ভব নয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের নতুন সমবায় মার্কেট ভবনের নবম তলায় দলটির জেলা ও মহানগর কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “দেশের সামগ্রিক স্বার্থে এনসিপি সব সময় ছাড় দিয়ে এসেছে। সংস্কারের পক্ষে ও জাতীয় ঐকমত্যের প্রশ্নে আমরা আগেও ছাড় দিয়েছি, ভবিষ্যতেও তা দিতে প্রস্তুত। যারা এই ঐকমত্যে আসতে চায়, তাদের আমরা স্বাগত জানাবো।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। কিছু পেইড বুদ্ধিজীবী টকশোতে তাদের পক্ষে বৈধতা তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু সাম্প্রতিক কার্যক্রমে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের পতন ব্যালটের মাধ্যমে নয়, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেটই জনতার ম্যান্ডেট। তাই এখন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চল সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনুসহ অন্যান্য নেতাকর্মী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের