• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

ঢাকার যে আসনে লড়বেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পি.এম.
এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-৯ আসন থেকে লড়তে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এই আসনটি ফাঁকা রেখেছে বিএনপি।

ঢাকা-৯ সংসদীয় আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত৷ 

মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা সারা দেশ থেকে মনোনয়ন আবেদন ফরম প্রত্যাশা করছি। যারা জনসেবায় সম্পৃক্ত হতে চান, রাজনীতিটাকে জনসেবা হিসেবে দেখতে চান–ক্ষমতার যাওয়ার সিঁড়ি হিসেবে নয়, আমরা তাদের স্বাগত জানাচ্ছি।’
 
তিনি জানান, এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ে খুবই আনন্দমুখর পরিবেশে মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়ার কাজ চলছে এবং অনলাইনেও ভালো সাড়া মিলছে।

ডা. জারা দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আশা করছি, যারা আসলেই জনমানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে চান, তারা এগিয়ে আসবেন এবং এমন মানুষগুলোকে আমরা এনসিপি থেকে সংসদে পাঠাতে পারব।’

নিজের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, ‘আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি
বিজেপির উত্থান, তৃণমূলের ধাক্কা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি