• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পি.এম.
রিয়াজুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারেক জিয়া পরিষদের এক নেতা। গতকাল (সোমবার) দুপুর ২টা থেকে তিনি এ অনশন শুরু করেন।

অনশনকারী ওই নেতা রিয়াজুল ইসলাম রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক। তিনি পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামের উকিল প্রামানিকের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের এক নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত।

বর্তমানে রিয়াজুল ইসলাম পাংশা পৌরশহরের হযরত শাহজুঁই (রহ.) মাজার শরীফের সামনে অনশন অবস্থান করছেন। সেখানে গিয়ে দেখা যায়, তাকে দেখতে উৎসুক সাধারণ মানুষ ভিড় জমিয়েছে।

অনশনস্থলে রিয়াজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে। কিন্তু রাজবাড়ী-২ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। আমি চাই, এই আসনে কোনো জোট নয় — বিএনপির নিজস্ব প্রার্থী ঘোষণা করা হোক।”

তিনি আরও জানান, “রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি আমার আমরণ অনশন চালিয়ে যাব।”
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে রিয়াজুল ইসলামের এ অনশন আলোচনা তৈরি করেছে। 


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী