• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

১৩ নভেম্বর নিয়ে আতঙ্কের কারণ নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পি.এম.
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সংগৃহীত ছবি

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘১৩ তারিখ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন।

১৩ নভেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা বা নাশকতার গোয়েন্দা তথ্য রয়েছে কিনা—এমন প্রশ্নে কমিশনার বলেন, “একটি–দুটি মোটরসাইকেলে করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ডেমরায় বাসে আগুন দেওয়ার সময় একজনকে হাতেনাতে ধরা হয়েছে। আশা করছি, অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করা যাবে।”

তিনি আরও বলেন, “রাজধানীবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে থাকলে কোনো নাশকতা সফল হবে না। ঢাকাবাসী অতীতেও স্বৈরশাসকদের পতন ঘটিয়েছে, এবারও তারা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবে।”

ডিএমপি ব্যর্থ হচ্ছে কিনা—এমন প্রশ্নে কমিশনার বলেন, “আমাদের সামর্থ্য আছে। ডিএমপি, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য বাহিনী একযোগে কাজ করছে। আমি আশ্বস্ত করছি—ভয়ের কিছু নেই।”

তিনি জানান, ১৩ নভেম্বরের জন্য রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ প্রবেশমুখগুলোতে পুলিশ, র‌্যাব, ডিবি ও বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন থাকবে।

অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা মহানগরীর অপরাধ এখন নিয়ন্ত্রণে। এপ্রিল-মে মাসে দিনের বেলায় চাপাতি দিয়ে ছিনতাইয়ের যেসব ঘটনা ঘটত, এখন তা নেই। মোহাম্মদপুরসহ অন্যান্য এলাকার পরিস্থিতিও অনেক উন্নত।”

এ সময় কমিশনার আরও জানান, “গত এক বছরে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে আমরা লাঠিপেটা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। শিক্ষকদের আন্দোলনেও কেবল পানি ছিটানো ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের