• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘গণতন্ত্র আর বিএনপি আলাদা নয়’ : রিজভী

রাবি প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পি.এম.
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন রাজনৈতিক দল।

তিনি বলেন, “গণতন্ত্র ও বিএনপি একে অপরের থেকে আলাদা নয়। বহুদলীয় গণতন্ত্র, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান একসূত্রে গাঁথা—এটি কখনও ভাঙা যাবে না।”

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসি ভবনে শাখা ছাত্রদলের আয়োজনে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “গণতন্ত্রের প্রশ্নে এরশাদের সঙ্গে যেমন কোনো আপস করা হয়নি, তেমনি রক্তচোষা হাসিনার সঙ্গেও খালেদা জিয়া আপস করেননি। ৭ নভেম্বরের চেতনা ৫ আগস্টেও প্রতিফলিত হয়েছে, যখন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে।”

তিনি আরও বলেন, “৭ নভেম্বরের মূল নায়ক ছিলেন জিয়াউর রহমান। ৭১ সালে স্বাধীনতার ঘোষণা যেমন কালুরঘাট থেকে দিয়েছিলেন, তেমনি ৭ নভেম্বরও রেডিওতে ‘আমি জিয়া বলছি’ ঘোষণা দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন।”

রিজভী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “রাকসু নির্বাচন ও ক্যাম্পাসে সহাবস্থান তৈরি হয়েছে, যা অতীতের ফ্যাসিবাদী আমলে ছিল না। শেখ হাসিনার শাসন একনায়কতন্ত্র নয়, বরং ফ্যাসিবাদী শাসনের চেয়েও খারাপ ছিল।”

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “জুলাই-আগস্টে আন্দোলনের সময় আমাদের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অনিয়মে ভরা নির্বাচনের পরও আমরা লড়াই চালিয়ে গেছি। তবে ভবিষ্যতে ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তভাবে এগিয়ে যেতে হবে।”

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “১৯৭৫ সালের ৩ নভেম্বর খালেদ মোশাররফ শহীদ জিয়াউর রহমানকে বন্দি করেছিলেন। কিন্তু ঐক্যবদ্ধ সিপাহী-জনতা ৭ নভেম্বর তাকে মুক্ত করেছিল। এ দিনটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক।”

সভায় আরও উপস্থিত ছিলেন ইউট্যাব সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ, ফোকলোর বিভাগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, শিক্ষক ফোরামের সভাপতি আব্দুল আলিম এবং জিয়া পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিব।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের