• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আ’লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    ১২ নভেম্বর ২০২৫, ০২:০১ পি.এম.
বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী-ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তার যুক্তি, আওয়ামী লীগ নির্বাচনী দৌড়ে নেই, নেত্রীরাও দেশে নেই।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

খসরু আরও বলেন, “আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আইনশৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগের বিষয়, তবে যেহেতু তারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই তাদের কর্মসূচি নিয়ে আলোচনা করার কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত অবস্থান নিতে হবে।”

তিনি জানান, নির্বাচনী রেসে না থাকা ও দেশে অনুপস্থিত থাকা দল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের সব জায়গায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে নির্বাচনী কার্যক্রম চলছে।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির প্রস্তুতি, মনোনয়ন প্রক্রিয়া ও দেশের নির্বাচন অগ্রগতি নিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে আলাপ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনকে সহায়তা করবে এবং পর্যবেক্ষক পাঠাবে।

তিনি উল্লেখ করেন, “এ পর্যন্ত ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য হয়েছে। ইইউ সময়মতো নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতা করছে।”

জুলাই সনদ প্রসঙ্গে খসরু বলেন, “আলোচনা ও ঐকমত্যের পর এটি স্বাক্ষর হয়েছে, তবে নতুন কিছু যোগ হওয়ার সম্ভাবনা নেই। উৎকণ্ঠার কোনো কারণ নেই।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের