• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

সবচেয়ে ব্যয়বহুল গেম ‘জিটিএ সিক্স’

ভিওডি বাংলা ডেস্ক    ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রকস্টার গেমসের ‘জিটিএ সিক্স’ এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেম হিসেবে পরিচিত। প্রাথমিক বাজেট ১ থেকে ২ বিলিয়ন ডলার, যা অ্যাভাটার, অ্যাভেঞ্জার্স ও স্টার ওয়ার্সের সম্মিলিত বাজেটের চেয়ে বেশি।

জিটিএ ফাইভ, ২০১৩ সালের সফলতার পর রকস্টার গেমস ‘জিটিএ সিক্স’ এর প্রস্তুতি শুরু করে। তবে, প্রি-প্রোডাকশনেই তিন বছর লেগে যায়। ২০১৮ সালে প্রকৃত উন্নয়ন শুরু হলেও, কোভিড-১৯ মহামারি, রিমোট কাজের সমস্যা এবং সৃষ্টিশীল পরিপূর্ণতার জন্য একাধিক বিলম্ব ঘটে। এর ফলে গেমটি শেষ করতে সময় লেগেছে কয়েক বছর।

এরপর, ২০২২ সালে হ্যাকারের আক্রমণ ঘটে। ‘টিপোটিউবেরহ্যাকার’ নামক এক হ্যাকার ৯০টি অপরিপক্ব জিটিএ সিক্স ক্লিপ ইন্টারনেটে ফাঁস করে দেয়, যা রকস্টার গেমসের জন্য এক বিপর্যয় ডেকে আনে। এর ফলে, রকস্টার আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং হ্যাকারকে গ্রেপ্তারও করা হয়।

তবে, এর পরেও থামেনি গেমটির রোমাঞ্চকর ইতিহাস। ২০২৫ সালে আরও একটি লিক প্রকাশিত হয়, যা আবার রকস্টারের আইনজীবীদের জন্য এক নতুন ঝামেলা তৈরি করে।

এত বিপুল পরিমাণ বাজেটের সঙ্গে রকস্টার গেমস একটি বিশাল গেমিং সম্রাজ্য তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। ‘জিটিএ সিক্স’-এ থাকবে একটি বিশাল নতুন পৃথিবী- লিওনিডা, যা ফ্লোরিডার উপর ভিত্তি করে তৈরি। এতে থাকবে দুটি প্রধান চরিত্র- জেসন ডুভাল এবং লুসিয়া কামিনোস, যেখানে লুসিয়া গিটিএ সিরিজের প্রথম নারী প্রধান চরিত্র হিসেবে হাজির হবেন।

‘জিটিএ সিক্স’-এ থাকবে লিওনিডা নামে নতুন শহর এবং দুটি প্রধান চরিত্র-জেসন ডুভাল ও লুসিয়া কামিনোস। লুসিয়া গেম সিরিজের প্রথম নারী প্রধান চরিত্র। রকস্টার অঙ্গীকার করেছে, ১২ বছরের অপেক্ষা এবং বিলিয়ন ডলার খরচ প্রতিটি খুঁটিনাটি নিখুঁতভাবে উপস্থাপন করবে।

ভক্তদের মজা করে মন্তব্য, গেমের ডিলাক্স এডিশন কেনার জন্য হয়তো অবসরকালীন সঞ্চয়ও ব্যয় করতে হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিআরইউতে এআই সাংবাদিকতা প্রশিক্ষণের তৃতীয় দিন আজ
ডিআরইউতে এআই সাংবাদিকতা প্রশিক্ষণের তৃতীয় দিন আজ
হ্যাকারের ফাঁদে ৩০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট
হ্যাকারের ফাঁদে ৩০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট
হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি