• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ফেনীতে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা

ফেনী প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০১:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে বিষয়টি তাৎক্ষণিক রেলওয়ের প্রকৌশল বিভাগের নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে রেলওয়ের নিয়মিত টহলদল শহরতলীর আলোকদিয়া সংলগ্ন মহেশপুর এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি দেখতে পান। তাৎক্ষণিক সেগুলো সরিয়ে নেওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন ঢাকা পোস্টকে বলেন, রেলওয়ে প্রকৌশল বিভাগের টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে গাছের গুঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় হয়নি। 

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান ঢাকা পোস্টকে বলেন, দুর্বৃত্তরা রেললাইনের পাশে থাকা গাছ কেটে লাইনে ফেলে নাশকতার চেষ্টা করে। রাত ৩টা ১৫ মিনিটে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে গত শনিবার (৮ নভেম্বর) ভোরে ফেনী শহরতলীর দক্ষিণ সহদেবপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় রাতের আঁধারে রেলপথের যন্ত্রাংশ খুলে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। 
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার