• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গভীর রাতে কটিয়াদীতে আ.লীগের মশাল মিছিল, আটক ১

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা লকডাউনের সমর্থনে গভীর রাতে কিশোরগঞ্জে কটিয়াদীতে কার্যকর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল থেকে মো. কালা মিয়া (৫০) নামের এক ওয়ার্ড আ'লীগের সদস্যকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত . কালা মিয়া লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি ৭ নং ওয়ার্ড আ'লীগের সদস্য।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার লোহাজুরী ইউনিয়নে এই মশাল মিছিল করে তারা৷ এতে বেশকিছু আওয়ামী লীগের সমর্থক অংশ নিয়ে নানান স্লোগান দেন৷ পরে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিভিন্ন আইডিতে পোস্ট করেন তাঁরা।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাতেই মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কালা মিয়াকে আটক করে পুলিশ।

কটিয়াদী মডেল থানার এসআই সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই মশাল মিছিলে অংশগ্রহণকারী একজনকে আটক করেছে৷ এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে৷ আটক ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷ 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী