• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

পটুয়াখালীর ঝাউতলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি    ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পটুয়াখালী পৌর এলাকার ঝাউতলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের আগুন ধরানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুনের চিহ্ন ও কালো দাগ দেখতে পান। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গভীর রাতে কেউ এসে স্মৃতিস্তম্ভে আগুন ধরানোর চেষ্টা করেছে। সকালে এসে তারা দেখতে পান পোড়া দাগ এবং পেট্রোলের গন্ধ।

পটুয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই যোদ্ধা তোফাজ্জেল হোসেন বলেন, “এ ঘটনা জুলাই চেতনায় আঘাতের শামিল। আশা করি, পুলিশ দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে। প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে।”

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার জানান, স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, কেবল নিচের দিকে কিছু কালো দাগ লক্ষ্য করা গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দোষীদের চিহ্নিত করতে ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী