• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

ধর্মের নামে রাজনীতি নারীর নিরাপত্তা হুমকিতে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৬ পি.এম.
সালাহউদ্দিন আহমেদ শাহবাগে নারী নির্যাতনের প্রতিবাদে বক্তৃতা দেন-ছবি সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “দেশে কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে, জান্নাতের টিকেট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। এর ফলে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন।”

শুক্রবার (১৪ নভেম্বর)  রাজধানীর শাহবাগে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এই কর্মসূচি হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে বা অতীতে হয়েছে তার কোনো কার্যকর প্রতিবাদ এখনো গড়ে তুলতে পারিনি। কিছু কিছু আইনপ্রণয়ন হয়, কোনো ঘটনার প্রেক্ষিতে আইন কঠিন হলে সঠিকভাবে কার্যকর হয় না। আইনের ফাঁকফোকর গলিয়ে নারী নির্যতনকারীরা ধর্ষকরা বেড়িয়ে যেতে পারে। কোনো কোনো  ক্ষেত্রে শক্ত আইনের অপব্যবহার করে আইনশৃঙ্খলাবাহিনী করে থাকেন, সেদিকেও আমরা নজর দেব।

তিনি বলেন, একটি দল বলছে নারীদের কর্মঘন্টা কমিয়ে দিবে, এতে নারীরা কর্মসংস্থান হারাবে। যারা এসব কথা বলছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা চায় নারীদের ঘরে ঢুকিয়ে দিতে।

আগামীতে ধর্মীয় পরিচয়ে কোন বিভাজন থাকবেনা। সবাই সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান অধিকার ভোগ করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাহিরে নতুন কিছু চাপিয়ে দেয়া হলে জনগণ বিবেচনা করবে। কোন আইন-আদেশ দিয়ে যেন সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা না হয়।কোন আরোপিত বিষয় থাকতে পারেনা যা সংসদর সার্বভৌমত্ব খর্ব করে।

তিনি আরো বলেন, শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবেনা, সংবিধান সংশোধন করাও যাবেনা। সবকিছু সংসদের মাধ্যমেই করতে হবে।

সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল করে নারীরা, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণরায় চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে
জামায়াত আমির জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে
প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী
প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপস নয়: আসিফ মাহমুদ
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপস নয়: আসিফ মাহমুদ