• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিএন‌পি-ই শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করেছে : আনিসুর রহমান

মাদারীপুর প্রতি‌নি‌ধি    ১৪ নভেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বিগত দিনে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে বিএন‌পি কাজ করেছে বেশি। আগামীতে ক্ষমতায় এলে শ্রমিকবান্ধব সরকার হবে বিএন‌পি। আর ইমারত নির্মাণ শ্রমিকরাই হবে প্রধান শ্রমিক সংগঠন। এমনটাই বলেছেন বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির সহ-গণ‌শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (১৪ ন‌ভেম্বর) সকাল ১০টার দিকে মাদারীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এ কথা বলেন।   

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‍“যাদের কঠোর পরিশ্রমে ইমারত নির্মাণ হয়, সেসব শ্রমিকরা থাকে অবহে‌লিত। বিগত দিনে  ফ্যাসিস্ট সরকার শ্রমিক‌দের ভাগ্য উন্নয়নে কাজ করে‌নি। আগা‌মি‌তে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিকদের শ্রম আর শ‌ক্তিকে কাজে লা‌গিয়ে তাদেরও ভাগ্যের উন্নয়ন করবেন। তাই শ্রমিকদের বিএন‌পিকে ভোট দেয়ার আহ্বান জানাই। 

মাদারীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনজুর হোসেন তালুকদারের প‌রিচালনায় সভায় সভাপ‌তিত্ব ক‌রেন সংগঠনের সভাপ‌তি জা‌কির হোসেন দ‌র্জি। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন- জেলা বিএন‌পির সদস্য স‌চিব জাহান্দার আলী জাহান। সভা শেষে এক‌টি আনন্দ র‍্যালি করা হয়।

এ সময় অন্যান্যদের ম‌ধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের কার্যকরী সভাপ‌তি খোকন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. সে‌লিম মু‌ন্সি প্রমুখ। 

ভিওডি বাংলা-মহিবুল আহসান লিমন/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী