• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

বিদেশি মেধা আকৃষ্ট করতে ‘কালচারাল ভিসা’ চালু করল ওমান

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১০ পি.এম.
ওমানের মাস্কটে রয়্যাল ওমান-ছবি সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আকৃষ্ট করতে ‘কালচারাল ভিসা’ নামে নতুন ভিসা প্রকল্প চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমান। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি খাতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ওমানের সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভিসার আওতায় বিদেশি শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিরা বিনিময় কর্মসূচি, শৈল্পিক নির্দেশনা, যৌথ গবেষণা, সাহিত্য-শিল্পকলা বিষয়ক সম্মেলন ও উৎসবে অংশগ্রহণসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অস্থায়ী ভিসা পাবেন।

কালচারাল ভিসাটি তিন ধরনের-স্বল্পমেয়াদি (১ বছর), মধ্যমমেয়াদি (৫ বছর) এবং দীর্ঘমেয়াদি (১০ বছর)। মধ্যম ও দীর্ঘমেয়াদি ভিসাধারীদের প্রতি বছর ৫০ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৮৮৩ টাকা) ভিসা ফি দিতে হবে।

এই ভিসার আরেকটি সুবিধা হলো- ভিসাধারীরা ওমান ভ্রমণের সময় তাদের বিবাহিত সঙ্গী এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ (বাবা–মা, সহোদর ভাই–বোন) সঙ্গে নিতে পারবেন।

তবে ভিসা অনুমোদনের পর ৩ মাসের মধ্যে সেটি সক্রিয় করতে হবে; অর্থাৎ ওই সময়ের মধ্যে আবেদনকারীকে ওমানে প্রবেশ করতে হবে। ভিসার অপব্যবহার হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ।

সূত্র: গালফ নিউজ

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের