• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়া-১ আসনে এনসিপির নুসরাত

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পি.এম.
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন নুসরাত তাবাসসুম। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে নুসরাত লেখেন, “সকাল সকাল একটি খবর জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলাকলি মার্কার নমিনেশন নিয়েছি। গত সাত-আট বছর ধরে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।”

তিনি আরও লিখেছেন, “আমার অনেক সীমাবদ্ধতা আছে। তা সত্ত্বেও দীর্ঘ চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমি দেশকে ও আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সমর্থন চাই।”

নিজের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গে নুসরাত আরও বলেন, “আমরা যারা স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে টিকে থেকেছি, স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত মিলিয়েছি— সেই সব সহযোগী, সহমর্মী ও সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই। সবাই দোয়ায় রাখবেন আমাকে।”

এদিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন ইতোমধ্যে পেয়েছেন তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম