• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিহারের ফল ‘বিস্ময়কর’, নির্বাচন সুষ্ঠু হয়নি: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫২ এ.এম.
রাহুল গান্ধী-ছবি সংগৃহীত

বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস-আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের শোচনীয় পরাজয়ের পর ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। যদিও সরাসরি ভোট চুরির অভিযোগ তোলেননি, তিনি স্পষ্টভাবে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন।

শুক্রবার রাতে ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাহুল বলেন, “বিহারের লাখ লাখ ভোটার, যারা মহাগঠবন্ধনকে সমর্থন করেছেন—তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। আমরা এমন এক নির্বাচনে জিততে পারিনি, যা শুরু থেকেই সুষ্ঠু ছিল না।”

বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। দুই দফায় ভোটগ্রহণ হয়-৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ৬৫ শতাংশের বেশি ভোট পড়ে এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২ আসনে ৬৮ শতাংশের বেশি ভোট পড়ে। মোট গড়ে ভোট পড়ে প্রায় ৬৭ শতাংশ।

নির্বাচনে মূল লড়াই ছিল বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে কংগ্রেস–আরজেডির মহাগঠবন্ধনের। ফলাফলে দেখা যায়, ঘোষিত ২৪২ আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছে এনডিএ। মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ৩৫টি আসন।

এনডিএ জোটের মধ্যে বিজেপি পেয়েছে ৮৯টি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ পেয়েছে ৮৫টি আসন। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ১৯টি এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা ৫টি আসনে জয়ী হয়েছে।

এবারের নির্বাচনে কংগ্রেস ও আরজেডির ফলাফল উল্লেখযোগ্যভাবে খারাপ। ২০২০ সালে ৭০ আসন থেকে ১৯টিতে জয় পাওয়া কংগ্রেস এবার ৬১ আসনে প্রার্থী দিয়ে জয় পেয়েছে মাত্র ৬টিতে। আরজেডি ২০২০ সালে ৭৫টি আসনে জয় পেলেও এবার ১৪৩টি আসন থেকে জিতেছে মাত্র ২৫টিতে।

এক্স পোস্টে রাহুল আরও বলেন, “আমাদের লড়াই সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই। কংগ্রেস এবং ইনডিয়া জোট এই ফলাফল গভীরভাবে পর্যালোচনা করবে এবং গণতন্ত্র রক্ষার আন্দোলন আরও শক্তিশালী করবে।”

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান