• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুষ্টিয়া ৪ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি    ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাত পৌণে ৭টার দিকে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কাজীপাড়া মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে ' আনছার প্রামাণিককে নমিনেশন, দিতে হবে দিয়ে দাও' স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি গোলচত্বর, বাসস্টান্ড, কলেজমোড় প্রদিক্ষণ করে সাড়ে ৭টার দিকে কুমারখালী হলবাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনু্ষ্ঠিত হয়।

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাজাহান আলী মোল্লা ও দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কে এম রনি, কয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর মাঠে ছিলোনা। অথচ সুখে দুঃখে আনছার প্রামাণিক দলকে সুসংগঠিত করে রেখেছেন। কিন্তু দল আনছারকে মূল্যায়ন না করে মেহেদীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল বিএনপির চরমভাবে হতাশ হয়েছে। কাজেই এই আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দিতে হবে। না হলে কঠোর আন্দোলন করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার