• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

এক দশক পর অবসর নিচ্ছেন ওয়ালমার্টের সিইও ডগ ম্যাকমিলন

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ০৪:০০ পি.এম.
ওয়ালমার্টের সিইও ডগ ম্যাকমিলন-ছবি: এএফপি

ওয়ালমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডগ ম্যাকমিলন আগামী বছর অবসরে যাচ্ছেন। এক দশকেরও বেশি সময় নেতৃত্ব দিয়ে কোম্পানিটিকে প্রযুক্তিনির্ভর খুচরা-বাণিজ্য শক্তিতে রূপান্তর করার পর তিনি দায়িত্ব ছাড়ছেন। তার সময়ে ওয়ালমার্টের শেয়ারদর ধারাবাহিকভাবে বাজারের তুলনায় ভালো করেছে।

৫৯ বছর বয়সী ম্যাকমিলনের স্থলাভিষিক্ত হবেন কোম্পানির যুক্তরাষ্ট্র বিভাগের প্রধান জন ফার্নার (৫১)। প্রায় তিন দশক ধরে ওয়ালমার্টে কর্মরত ফার্নারকে প্রতিষ্ঠানটির ভেতর থেকেই উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছে।

বিশ্লেষকদের মত, ম্যাকমিলনের অবসর ঘোষণাটি প্রত্যাশার চেয়ে কিছুটা আগেভাগে এসেছে। তবে আগামী ৩১ জানুয়ারি অবসরের সময় পর্যন্ত তিনি ওয়ালমার্টের ইতিহাসে দীর্ঘমেয়াদি নেতৃত্বদানকারী সিইওদের অন্যতম হিসেবেই থাকবেন।

গর্ডন হ্যাসকেটের বিশ্লেষক চাক গ্রোম বলেন, “স্যাম ওয়ালটনের পর ম্যাকমিলনই ওয়ালমার্টের সেরা সিইও। তার আগাম বিদায়ের ঘোষণা বিনিয়োগকারীদের কিছুটা উদ্বিগ্ন করতে পারে।”

ওয়ালমার্ট জানিয়েছে, এটি একটি পূর্বপরিকল্পিত নেতৃত্ব পরিবর্তন।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে ম্যাকমিলন দায়িত্ব নেন, যখন অনলাইন বিক্রিতে অ্যামাজনের পেছনে পড়ে যাচ্ছিল ওয়ালমার্ট। তিনি স্টোর নেটওয়ার্ক ব্যবহার করে দ্রুত ডেলিভারি ব্যবস্থা দাঁড় করান, গুদাম অটোমেশন বাড়ান, মার্কেটপ্লেস ও বিজ্ঞাপন ব্যবসা সম্প্রসারণ করেন।

তার নেতৃত্বে কোম্পানির বাজারমূল্য তিন গুণের বেশি বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৮১৭ বিলিয়ন ডলারে। দায়িত্ব নেওয়ার সময় ই-কমার্স বিক্রি ছিল ১০ বিলিয়ন ডলারের কিছু বেশি; ২০২৪ সালের জানুয়ারিতে তা গিয়ে দাঁড়ায় ১২০ বিলিয়ন ডলারে।

গ্লোবালডাটার রিটেইল ব্যবস্থাপনা পরিচালক নিল স্যান্ডার্স বলেন, “ডগের নেতৃত্বে ওয়ালমার্ট দুর্দান্ত পারফর্ম করেছে। প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী ই-কমার্স প্লেয়ারে পরিণত হয়েছে, প্রযুক্তিনির্ভর দক্ষতা বেড়েছে এবং রিটেইল মিডিয়ার মতো নতুন খাতে প্রবেশ করেছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের