• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ৪ বাংলাদেশির করুণ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এ.এম.
লিবিয়া উপকূল-ছবি সংগৃহীত

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অভিবাসী বহনকারী দুইটি নৌকা ডুবে গেছে। এতে চারজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। খবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আল-খুমস উপকূলের কাছে দুইটি নৌকা উল্টে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী; তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।

দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন-যাদের মধ্যে ৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় এবং ছিল আটজন শিশু।

জীবিতদের উদ্ধার, মৃতদেহ শনাক্তকরণ ও চিকিৎসা সহায়তার জন্য জরুরি দল সেখানে মোতায়েন করা হয়েছে।

ইউরোপে অবৈধভাবে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দিতে লিবিয়া দীর্ঘদিন ধরেই একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি ইতোমধ্যেই এক হাজার ছাড়িয়েছে-যা এই পথের ভয়াবহ ঝুঁকির কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে। অনিয়মিত অভিবাসী প্রবাহ বাড়ায় ইউরোপীয় দেশগুলোতেও উদ্বেগ তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম