• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০১:২৮ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতি ও অবদান স্মরণ করে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি ভাসানীকে ‘শোষিত–বঞ্চিত মানুষের আজীবন পথপ্রদর্শক’ বলে উল্লেখ করেছেন।

তারেক রহমান বলেন,মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

‘সাম্রাজ্যবাদ–ঔপনিবেশবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ’

তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ভাসানী উপমহাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবিরোধী সংগ্রামে তিনি ছিলেন আপসহীন এক নেতা।

বাণীতে বলা হয়,নিপীড়িত মানুষের পক্ষে তাঁর সাহসী নেতৃত্ব চিরস্মরণীয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক,শ্রমিক,মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন উজ্জ্বল জ্যোতিষ্ক।

তারেক রহমান বলেন, শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে দাঁড়ানোই ছিল ভাসানীর রাজনীতির মূল দর্শন। তাঁর হুংকারে অত্যাচারী শাসকদের মসনদ কেঁপে উঠত,বাণীতে উল্লেখ করেন তিনি।

‘জাতীয় দুর্দিনে জনগণের আস্থা অর্জন করেছিলেন’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জাতীয় সংকটের মুহূর্তে মওলানা ভাসানী সবসময় জনস্বার্থের পক্ষে অবস্থান নিয়েছেন। সে কারণেই তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন।

তাঁর নির্ভিক নেতৃত্ব এ দেশের মানুষকে অধিকার আদায়ে সাহস জুগিয়েছে, বলা হয় বাণীতে।

‘গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে প্রেরণার উৎস’

তারেক রহমান মনে করেন, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে ভাসানীর আদর্শ আজও প্রাসঙ্গিক।

তিনি বলেন,মওলানা ভাসানীর দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করবে। তাঁর আদর্শ অনুসরণ করলেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের