• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

‘মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা’

বিনোদন ডেস্ক    ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম-ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শততম ম্যাচ খেলবেন। মুশফিক দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করছেন।

ব্যক্তিগত এ অর্জন উপলক্ষে বিসিবি মিরপুর হোম অব ক্রিকেটে মুশফিকের পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান বলেছেন, “মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আজও জিমে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। তার জন্য শুভকামনা।”

নিজের পারফরম্যান্স নিয়ে সাইফ বলেন, “প্র্যাকটিসে সবাই সাহায্য করেছে। বাবুল স্যারের সঙ্গে ঘরোয়া ক্রিকেট, সোহেল স্যারের সঙ্গে আলাদা অনুশীলন করেছি। চেষ্টা করছি নিজেকে উন্নত করতে।”

ভবিষ্যৎ নিয়ে নয়, বর্তমানে খেলায় মনোযোগ দিচ্ছেন সাইফ, “নিজের কোচ নিজেই হওয়াটা গুরুত্বপূর্ণ। দুর্বলতা আছে, তবে শক্তি অনুযায়ী চেষ্টা করি। অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবি না, বর্তমানে থাকার চেষ্টা করি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!