• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অবৈধ শ্রমিক আটক

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে শনিবার সন্ধ্যায় ‘অপস মহির’ অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগ ৪৫ বাংলাদেশিসহ ১২৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে। অভিযানের সময় কারখানায় আতঙ্ক সৃষ্টি হয়, বহু শ্রমিক পালানোর চেষ্টা করলেও ইমিগ্রেশন কর্মকর্তারা সব পথ বন্ধ করে তাদের আটক করতে সক্ষম হন। একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, দীর্ঘ কয়েক সপ্তাহের নজরদারি ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বিশেষ দলটি অভিযান চালায়। অভিযানে জোহর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি একেপিএস-এর সদস্যরাও অংশ নেন।

অভিযানে আটকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা, অনুমতি প্রদর্শনে ব্যর্থতা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

অভিযান চলাকালে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তারা দ্রুত সব পথ বন্ধ করে তাদের আটক করতে সক্ষম হন। এসময় একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়।

ইমিগ্রেশন পরিচালক জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন-১ জন নেপালি পুরুষ, ৪৫ জন বাংলাদেশি পুরুষ, ২৩ জন মিয়ানমারের পুরুষ, ৩ জন ভারতীয় পুরুষ, ১ জন পাকিস্তানি পুরুষ, ৪৮ জন মিয়ানমারের নারী, ১ জন নেপালি নারী ও ১ জন ভারতীয় নারী। তাদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ইমিগ্রেশন পরিচালক জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার