• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জবাবদিহিমূলক ক্ষমতার ব্যবস্থা করতে হবে: সাকি

   ৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সংস্কারের প্রয়োজনীয়তা থাকলেও, নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীতে গণসংহতি আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার, কিন্তু সব সংস্কার নির্বাচনের আগেই প্রয়োজন নেই। দেশের জন্য কী কী সংস্কার দরকার, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনা করতে হবে।

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের স্বপ্ন যেন বেহাত হয়ে না যায়, এ জন্য রাজনৈতিক শক্তিগুলোকে সক্রিয় হতে হবে। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহিমূলক ক্ষমতার ব্যবস্থা করতে হবে। বাহাত্তরের সংবিধান দিয়ে সেই ক্ষমতার বন্দোবস্ত সম্ভব নয়।

সাকি বলেন, দেশে বিভাজনের রাজনীতি উপড়ে ফেলে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের মানুষের অধিকার আদায়ে বাংলাদেশের সর্বত্র গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল