• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক    ১০ মে ২০২৬, ০৪:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রাথমিকভাবে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, পর্যায়ক্রমে আরও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

রোববার (১০ মে) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম প্রকাশ করেন।

তিনি জানান, “আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র ঘোষণা করছি।”

সারজিস আলম আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য দলটির কাছে হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে প্রথম ধাপে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে জানান, ঈদের আগেই, চলতি মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং এ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে এনসিপিতে দায়িত্বে থাকা নেতাদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের যোগ্য, গ্রহণযোগ্য এবং যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম, জুলুম বা ফ্যাসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ নেই—এমন ব্যক্তিরাও প্রার্থী হওয়ার সুযোগ পাচ্ছেন।

সারজিস আলম জানান, যাচাই-বাছাই শেষে অন্য দল থেকে আগ্রহীরা এনসিপির প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন, এবং সে ক্ষেত্রে তাদের সর্বোচ্চভাবে বিবেচনা করা হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত
সাংবাদিকদের ওপর হামলা: চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত
ছবি: সংগৃহীত
আইসিএপিপির সভায় যোগ দিতে ঢাকা ছাড়ল বিএনপির প্রতিনিধি দল