• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভারতকে যে বার্তা দিলেন আখতার

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পি.এম.
এনসিপি সদস্যসচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রায় ঘোষণা করেন। এ ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ের পর তৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, কেবল হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে নয় বরং রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে। সরকারের কাছে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

আখতার হোসেন বলেন, মৃত্যদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবল এ রায় কার্যকর করার মাধ্যমে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। অতিদ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে।

ভারত সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এতে বিশ্ববাসীর কাছে একটা নজির তৈরি হবে। 

এই এনসিপি নেতা বলেন, শেখ হাসিনা কেবল উসকানি দেয়নি। আজকের বিচারের মধ্যে এটা প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে, ল্যাথাল উইপেন ব্যবহার করেছে, গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে। মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমন নৃশংস খুনি, যার এত এত অপরাধ, তার অল্প অভিযোগই আজকের শাস্তির ঘোষণায় এসেছে।

তিনি বলেন, তার বাকি যত অপরাধ আছে, সবগুলো অপরাধের বিচার হবে। একইসঙ্গে এ গণহত্যাকারী শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে নজির তৈরি হবে। যেন আর কোনো শাসক বা গোষ্ঠী গণহত্যাকারী বা মানবতাবিরোধী হতে না পারে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের