• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সমালোচনার জবাবে মালাইকা: ‘নাচ আমাকে শান্তি দেয়’

বিনোদন ডেস্ক    ১৭ নভেম্বর ২০২৫, ১০:২০ পি.এম.
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সংগৃহীত ছবি

বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে বয়স—সবকিছু নিয়েই প্রায়ই কটাক্ষের শিকার হন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওঠে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগ। নেটিজেনদের একাংশের দাবি, “বাড়িতে ২৩ বছরের ছেলে থাকতে এমন নাচ মানায় না।”

এসব সমালোচনার জবাবে মুখ খুলেছেন মালাইকা। এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মন দিই না। নেতিবাচক কথায় কান দিই না। যারা ট্রল করার তারা করবেই। এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে আমি ও আমার পরিবারকে দূরে রাখি।”

‘চিলগাম’ ভিডিওতে হানি সিং ও মালাইকা অরোরা।

নাচ নিয়ে বিতর্ক তুলনাকারীদের উদ্দেশে মালাইকা বলেন,
“নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে কখনও পাইনি। নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তির জায়গা।”

দীর্ঘ ক্যারিয়ারে ‘ছইয়া ছইয়া’, ‘মুন্নি বদনাম’ থেকে ‘অনারকলি ডিস্কো চলে’—সব জায়গায় তাঁর নাচ বরাবরই প্রশংসিত হয়েছে।

সম্প্রতি হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ দেখা গেছে মালাইকাকে। ভিডিওর একটি ঝলক প্রকাশ্যে আসতেই তাঁকে ‘অশালীন’ তকমা দিতে শুরু করেন নেটিজেনদের একাংশ। ভিডিওতে দেখা যায়, হানি সিং গান গাইছেন আর পাশেই নাচছেন মালাইকা—কখনও চুইংগাম চিবোতে, কখনও জিভ বার করে নাচতে দেখা যায় তাঁকে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’