• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কোটালীপাড়া থানায় ককটেল হামলায়, ৩ পুলিশ সদস্য আহত

গোপালগঞ্জ প্রতিনিধি    ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কোটালীপাড়া থানায় এ হামলার ঘটনা ঘটে।

এতে কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার, কনস্টেবল আরিফ হোসেন ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২) আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া থানায় ককটেল হামলা, ৩ পুলিশ আহত গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কোটালীপাড়া থানায় এ হামলার ঘটনা ঘটে।

এতে কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার, কনস্টেবল আরিফ হোসেন ও কনস্টেবল নজরুল ইসলাম (৫২) আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, আহতরা আমাকে জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছেন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতরা সবাই কোটালীপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান , রাত সাড়ে দশটার দিকে থানায় একটি ককটেল ছুড়ে মারার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন বলেন, কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এগুলো উদ্ধার ও তদন্তে কাজ শুরু হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার