• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচার শাসকের পতন হয়েছে: ড. মঈন খান

   ৪ জানুয়ারী ২০২৫, ০৫:১২ পি.এম.
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠের একটি সংবর্ধনা অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, একজন ছাত্র নীতির জন্য জীবন দিতে দ্বিধা করে না। ছাত্ররাই পারে নির্দ্বিধায় গুলির মুখে দাঁড়াতে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে। ছাত্ররাই পারে দেশকে সম্মানিত করতে। একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ট্রেজারার আবুল হাসনাত মো. শামীম ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বক্তব্য রাখেন।

সংবর্ধিত বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। এদেশে আর কেউ অন্যায় করতে পারবে না। অন্যায় ও জুলুমকারীরা যত ক্ষমতাবান হোক না কেন তাদের শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিতে হবে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল