• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হামলার শিকার গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান

   ৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হট্টগোল হয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।

শনিবার (৪ জানুয়ারি) বিকাল শহীদ মিনারের জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে একাত্মতা পোষণ করতে নাগরিক সমাবেশে আসেন ফারুক হাসান।

একে একে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর তিনি তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বলেন, এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আমরা কখনোই চাইনি; চেয়েছি বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যেই অন্তর্বর্তী সরকার এসেছে তা মানি না। এরপর তাকে বাধা দেন উপস্থিত জনতা। পরে তিনি সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা করা হয়।

এদিকে সমাবেশের আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মো. আরিফ দাবি করেছেন, কে বা কারা তার ওপর হামলা করেছে তা তাদের জানা নেই।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল