• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ী-২ এ ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা মুজাহিদ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচারণা শুরু করেছেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন।

মোটরসাইকেল শোডাউনটি পাংশা থেকে শুরু হয়ে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিপুল সংখ্যক জাতীয়তাবাদে বিশ্বাসী কর্মী–সমর্থক।

প্রচারণার একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. মুজাহিদুল ইসলাম বলেন, "আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যেই আমরা গ্রামগঞ্জ ও পাড়া-মহল্লায় প্রচারণা চালাচ্ছি।"

তিনি আরও বলেন, "রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী যেই হোন না কেন, তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। তবে আমি আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।"

প্রসঙ্গত, মো. মুজাহিদুল ইসলাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বালিয়া গ্রামের একটি সমৃদ্ধশালী জাতীয়তাবাদী পরিবারের সন্তান। তিনি রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম নেতা হিসেবে পরিচিত এবং অতীতে বিভিন্ন আন্দোলন–সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়াও বিভিন্ন সময় কারাবরণ করেছেন। বর্তমানে তিনি রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার